আলমডাঙ্গায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপলোড তারিখঃ 2025-02-04 ইং
আলমডাঙ্গায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ছবির ক্যাপশন:

আলমডাঙ্গাায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা তিনটায় আলমডাঙ্গা উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল ও পৌর আমির মাহের আলীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি আলমডাঙ্গা সরকারি কলেজ মাঠ থেকে বের হয়ে গোবিন্দপুর দিয়ে বাসটার্মিনালের পাশ দিয়ে পশুহাট রোড হয়ে দুর্লভপুরে গিয়ে শেষ হয়। পরে হারদী বাজার হয়ে সাদাব্রিজ দিয়ে বকসিপুরে গিয়ে একটি পথসভা অনুষ্ঠিত হয়। এরপর হাউসপুর হয়ে চারতলা মোড় দিয়ে আল তায়েবা মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সমাপনী বক্তব্যে উপজেলা আমির প্রভাষক শফিউল আলম বকুল বলেন, ‘চাঁদাবাজি ও সন্ত্রাসীসহ ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে গেলেও তার দোসরসহ কিছু দলের নেতা-কর্মীরা বিভিন্ন রূপ পাল্টিয়ে মানুষের কাছে বিভিন্নভাবে চাঁদা আদায় করছে। এদের সকল প্রকার ষড়যন্ত্রের খেলা আমাদের মোকাবিলা করতে হবে এবং বাংলার জমিনে এদের বিচার করতে হবে।’
সমাবেশে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব বিভাগের সেক্রেটারি নূর মোহাম্মদ হোসাইন টিপু ও জেলা আইন আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম। বিক্ষোভ মিলিল ও পথসভা পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা। বিভিন্ন ইউনিয়ন থেকে অংশগ্রহণকারী দায়িত্বশীলর বলেন, আর কেউ যেন চাঁদাবাজি ও হুমকি-ধমকি দিয়ে সন্ত্রাসী কাজ না করতে পারে এর জন্য জনগণের পাশে আমাদেরকে থাকতে হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)