শৈলকুপায় ভূয়া চিকিৎসকের ৬ মাসের কারাদন্ড

আপলোড তারিখঃ 2017-10-04 ইং
শৈলকুপায় ভূয়া চিকিৎসকের ৬ মাসের কারাদন্ড ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপায় সুকুমার রায় (৫৮) নামের এক ভূয়া চিকিৎসককে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবীর এ দন্ডাদেশ প্রদান করেন। দন্ডিত সুকুমার রায় শৈলকুপা উপজেলা শহরের নগরপাড়ার স্বর্গীয় ঈশ্বরচন্দ্রের ছেলে। আদালত সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শৈলকুপা উপজেলা শহরের চৌরাস্তা মোড়ের জনপ্রিয় নামের ফার্মেসীতে সুকুমার রায় নামের এক ব্যাক্তি নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে সাধারণ রোগীদের সাথে প্রতারণা করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে আদালত বসিয়ে মেডিক্যাল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৮ ধারা মোতাবেক তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদাণ করা হয়। এছাড়াও জনপ্রিয় ফার্মেসীর মালিক শরিফুলকেও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)