হাউলী ইউনিয়নে শীতার্তদের মাঝে সরকারি কম্বল বিতরণ

আপলোড তারিখঃ 2025-02-03 ইং
হাউলী ইউনিয়নে শীতার্তদের মাঝে সরকারি কম্বল বিতরণ ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নে প্রধান উপদেষ্টার ত্রাণ ভাণ্ডার থেকে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে হাউলী ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে বৃদ্ধ নারী-পুরুষ ও প্রতিবন্ধীদের মাঝে এসব শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিনের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক মো. নাফিজ আক্তার সিদ্দিকী, হাউলী ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামান, ট্যাগ অফিসার আতিকুর রহমান, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রোকনুজ্জামান বাবু, দামুড়হুদা থানা যুবদলের সদস্য মমিনুল ইসলাম, হাউলী ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফারুক মল্লিক, ইউপি সদস্য রিকাত আলী, সেলিম প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)