আলমডাঙ্গায় অক্সফোর্ড একাডেমিতে অভিভাবক ও সুধী সমাবেশ

আপলোড তারিখঃ 2025-02-03 ইং
আলমডাঙ্গায় অক্সফোর্ড একাডেমিতে অভিভাবক ও সুধী সমাবেশ ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় অক্সফোর্ড একাডেমিতে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় স্কুলপ্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুলের পরিচালক শরিফুল ইসলাম পিণ্টুর উপস্থাপনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আনোয়ার হোসেন জালাল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক নূর মোহাম্মদ টিপু। বিশেষ অতিথি ছিলেন স্কুলের উপদেষ্টা প্রভাষক শফিউল আলম বকুল ও পরিচালক ডা. মো. আব্দুল্লাহ আল মামুন।

নতুন প্রতিষ্ঠিত স্কুলের ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে অভিভাবক ও সুধীজনদের জানানো হয়। অভিভাবকেরাও স্কুল পরিচালনার ব্যাপারে তাদের প্রত্যাশার কথা জানান। স্কুল কর্তৃপক্ষ শিশুদের আগামী দিনের উপযোগী হিসেবে গড়ে তোলার ব্যাপারে সার্বিক পদক্ষেপ গ্রহণ করবে বলে জানান। উল্লেখ্য, অক্সফোর্ড একাডেমি ২০২৫ শিক্ষাবর্ষে আলমডাঙ্গা বি টিম মাঠের পাশে নিজস্ব কার্যালয়ে কার্যক্রম শুরু করেছে। ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করায় ইতোমধ্যে শহরের অভিভাবকদের মাঝে আশার সঞ্চার করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)