জীবননগর সীমান্ত এলাকায় ৫৮-বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ, ফেনসিডিল ও ভায়াগ্রা উদ্ধার

আপলোড তারিখঃ 2025-02-03 ইং
জীবননগর সীমান্ত এলাকায় ৫৮-বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ, ফেনসিডিল ও ভায়াগ্রা উদ্ধার ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, ফেনসিডিল ও ভায়াগ্রা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসব অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। গতকাল রোববার মহেশপুর-৫৮ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

``

বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল সকাল সাড়ে ৬টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীনস্ত জীবননগর বিওপির সদস্যরা সীমান্তের মেইন পিলার ৬৪-এর ৩.৫ কিলোমিটার অভ্যন্তরে গোয়ালপাড়া ইটভাটার পাশের আমবাগানে অভিযান চালায়। এসময় ৩৮ বোতল ভারতীয় মদ ও ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার হয়। একই দিন সকাল ৬টা ১৫ মিনিটে রাজাপুর বিওপি এলাকায় সীমান্ত পিলার ৭১/৯-এস থেকে ২৫০ গজ অভ্যন্তরে রাজাপুর গ্রামের রফিকুলের আমবাগান থেকে আরও ৫০ বোতল ভারতীয় মদ উদ্ধার হয়।

``

অপর দিকে, সকাল ৮টার দিকে মাধবখালী বিওপি এলাকায় সীমান্ত পিলার ৭০/৩-এস-এর ২০০ গজ অভ্যন্তরে মাধবখালী গ্রামের রফিকের ভুট্টাখেতে অভিযান চালায় বিজিবি। এসময় ৪৭৬ পিস ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও ওষুধের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে বিজিবির বিশেষ নজরদারি অব্যহত রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)