আলমডাঙ্গার বেলগাছিতে শীতবস্ত্র বিতরণ

আপলোড তারিখঃ 2025-02-02 ইং
আলমডাঙ্গার বেলগাছিতে শীতবস্ত্র বিতরণ ছবির ক্যাপশন:

আলমডাঙ্গার বেলগাছি ছাত্রকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে বেলগাছি মাধ্যমিক বিদ্যালয়ে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে সংস্থার সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা মো. মিজানুর রহমান, মো. জাহিদুল ইসলাম সলোক, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ও সংস্থার উপদেষ্টা মো. ঝন্টু মালিথা, সংস্থার সিনিয়র সহসভাপতি ও বসুন্ধরা গ্রুপের ডিজি এম আশরাফুল আলম মিস্টার, সংগঠনের সহসভাপতি ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. মামুন রেজা, সহসভাপতি জনাব মো. সাহাবুল হক, ধর্মবিষয়ক সম্পাদক মো. রবিউল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মো. সবুজ হোসেন প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন সংস্থার সাধারণ সম্পাদক ও ব্যাংক কর্মকর্তা মো. মানিক মিয়া। অনুষ্ঠানে উপদেষ্টা মিজানুর রহমান বলেন, শীতার্ত মানুষের কষ্টের জায়গা থেকে উপলব্ধি করে সকল বৃত্তবান মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। সামাজিক সকল সমস্যা সমাধানে শিক্ষিত সচেতন মহলকে এগিয়ে আসতে হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)