কুমারী ইউনিয়ন যুব জামায়াতের ক্রিকেট টুর্নামেন্ট

আপলোড তারিখঃ 2025-02-01 ইং
কুমারী ইউনিয়ন যুব জামায়াতের ক্রিকেট টুর্নামেন্ট ছবির ক্যাপশন:


আলমডাঙ্গার কুমারী ইউনিয়ন যুব জামায়াতের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা আড়াইটায় কুমারী ফুটবল মাঠে শহীদ আবু সাঈদ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল।
বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা যুব বিভাগের সভাপতি তরিকুল ইসলাম, মোহাম্মদ আলী মাস্টার, ডাউকি ইউনিয়ন জামায়াতের আমির সজিবুর রহমান, কুমারী ইউনিয়ন শাখার সেক্রেটারি আলতাব হোসেন, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি সেলিম হোসেন, বজলুর রহমান ও কুমারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুবুর রহমান। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সহকারী সেক্রেটারি আনারুল ইসলাম। ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড একাদশ ও ১ নম্বর ওয়ার্ড একাদশ খেলায় অংশগ্রহণ করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)