আলমডাঙ্গায় শুভ সাধুসঙ্গ অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2025-02-01 ইং
আলমডাঙ্গায় শুভ সাধুসঙ্গ অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

আলমডাঙ্গার পাঁচলিয়া গ্রামের ইউনুচ বাউলের (উদাস বাউল) ২৩তম তিরোধান দিবস উপলক্ষে শুভ সাধুসঙ্গ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় আলমডাঙ্গার জামজামি ইউনিয়নের পাঁচলিয়া গ্রামের নিজ মাজার প্রাঙ্গণে এই সাধুসঙ্গ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন গজ্ঞের আলী শাহ, সানোয়ার দেওয়ান, আতিক বিশ্বাস, আব্দুল মালেক, আনিছুর রহমান, ডা. মাসুদ রানা পান্না, চাঁদ আলী, আনন্দ, হারুন রশিদ, হারুন উদাস, মকলেছুর রহমান, সবুজ প্রমুখ। উল্লেখ্য, আলমডাঙ্গা উপজেলার পাঁচলিয়া গ্রামের খোদাবক্স শাহ ও খোরমাননেচার ঘর আলো করে ১৯৪৮ সালে জন্ম নেয় ইউনুচ বাউল। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সশস্ত্রবাহিনীর একজন সক্রিয় সদস্য হিসেবে অংশগ্রহণ করেন। এই সময় তিনি কুষ্টিয়া জোনের আনসার বাহিনীতে কর্মরত ছিলেন। ছোট বেলা থেকেই সংগীতের প্রতি ছিল চরম আসক্তি আর অনুরাগ। শিষ্যত্ব গ্রহণ করেন একুশে পদকপ্রাপ্ত খোদাবক্স শাহের নিকট। দেশ ছাড়িয়ে বিদেশ বিভূঁইয়ে পালাগানের শিল্পী হিসেবে সুনাম আর সুখ্যাতি অর্জন করেন। খুলনার বেতার কেন্দ্রে নিয়মিত শিল্পী ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)