দামুড়হুদায় ২৩ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2025-02-01 ইং
দামুড়হুদায় ২৩ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:

দামুড়হুদা থানার পুলিশের মাদক বিরোধী অভিযানে ২৩ বোতল ফেনসিডিলসহ তরিকুল ইসলাম (৩৫) নামের এক মাদক ব্যবসয়ী আটক হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার বিষ্ণুপুর বাজারে অভিযান চালিয়ে আটক করা হয়। আটক তরিকুল ইসলাম একই গ্রামের মনসুর আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবিরের নির্দেশে বিষ্ণুপুর ক্যাম্প ইনচার্জ এসআই মহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বিষ্ণুপুর বাজারে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে তরিকুল ইসলামকে আটক করেন। পরে তার দেহে তল্লাশি করলে ২৩ বোতল ফেনসিডিল উদ্ধার হয়। এ ঘটনায় গতকালই দামুড়হুদা মডেল থানায় তরিকুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। ওসি হুমায়ুন কবির জানান, আজ শনিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)