আহত জেসমিনের ঢাকা মেডিকেলে মৃত্যু

আপলোড তারিখঃ 2017-10-04 ইং
আহত জেসমিনের ঢাকা মেডিকেলে মৃত্যু ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা পৌর পশুহাটের সামনে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে শহর প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর পশুহাটের সামনে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে আহত জেসমিন আক্তার ছবির মৃত্যু হয়েছে। রাত সাড়ে ৩টার সময় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরন করেন। গত পরশু ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে জেসমিনের অবস্থা আসক্সকাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়। জানা গেছে, গতপরশু সোমবার দুপুরে আলমডাঙ্গার খাদিমপুর ইউনিয়নের বটিয়াপাড়া গ্রামের আকবর আলীর মেয়ে জেসমিন আক্তার ছবি (৩৫) পরিবারের লোকজন মিলে ইজিবাইকযোগে বটিয়াপাড়া থেকে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিকাল ৪টার দিকে চুয়াডাঙ্গা পৌর পশুহাটের সামনে পৌছালে আলমডাঙ্গাগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৫ জন আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতলে নিলে জেসমিনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়। জেসমিন ঢাকা মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে রাত ৩টার দিকে মৃত্যুবরণ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)