আলমডাঙ্গায় যুবদল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

আপলোড তারিখঃ 2025-02-01 ইং
আলমডাঙ্গায় যুবদল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড যুবদলের আয়োজনে যুবদল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে পৌর এলাকার টকিজ হলপাড়ায় শুকনো জিকে সেচ খালের ভেতর অস্থায়ীভাবে ক্রিকেট মাঠ তৈরি করে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু।

প্রধান অতিথি বলেন, ‘খেলাধুলাই একমাত্র পথ, যা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে পারে। মাদক যুবসমাজ ধ্বংসের প্রধান হাতিয়ার, আর খেলাধুলা তাদের রক্ষার মূল হাতিয়ার। খেলাধুলার কোনো বিকল্প নেই।’ তিনি আরও বলেন, ‘মাদককে না বলুন, খেলাধুলাকে আকড়ে ধরুন। যে কোনো জায়গায়, যে কোনো খেলাধুলায় আমার সহযোগিতা আগেও ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে।’

উপজেলা যুবদল নেতা শরিফুল ইসলাম শরিফের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা হাসিবুল ইসলাম, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুবদল নেতা উজ্জল, আক্তারুজ্জামান লুলু, বাপ্পি, রিপন, রনি, স্বেচ্ছাসেবক দলের পৌর শাখার আহ্বায়ক শান্ত, সালমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)