ছাগলে ক্ষেত নষ্ট করায় মারামারি : বাপ-মেয়ে আহত

আপলোড তারিখঃ 2017-10-04 ইং
ছাগলে ক্ষেত নষ্ট করায় মারামারি : বাপ-মেয়ে আহত ছবির ক্যাপশন:
শহর প্রতিবেদক: চুয়াডাঙ্গার গিরীশনগর গ্রামে ছাগলে ঝালের ক্ষেত নষ্ট করায় মারামারির ঘটনা ঘটেছে। গতকাল বেলা দেড়টার সময় এ ঘটনা ঘটেছে। এতে বাপ ও মেয়ে আহত হয়েছে। তাদেরকে গিরীশনগর বাজারে প্রাথমিক চিকিৎসা শেষে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চুয়াডাঙ্গার তিতুদহ ইউনিয়নের গিরীশনগর গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে আহত নবিছদ্দিন (৬০) জানান, গতকাল মঙ্গলবার বেলা দেড়টার সময় আমার ছোট ভাই সিদ্দিকের ৪টা ছাগল আমার ঝাল ক্ষেতে ঢুকে আমার ঝাল ক্ষেত নষ্ট করে। এ কথা আমার ছোট ভাই সিদ্দিককে জানালে কথাকাটির এক পর্যায়ে সিদ্দিক ও তার ছেলে সুজন (২৫) চড়াও হয়ে বাঁশ দিয়ে আমাকে ও আমার মেয়ে শেফালী খাতুনকে (৩০) পেটাতে থাকে। একপর্যায়ে আমাদের দুজনের মাথা ও হাত রক্তাক্ত জখম হলে স্থানীয়রা আমাদের উদ্ধার করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)