জীবননগরে যুব জামায়াতের দায়িত্বশীল সমাবেশ

আপলোড তারিখঃ 2025-01-31 ইং
জীবননগরে যুব জামায়াতের দায়িত্বশীল সমাবেশ ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে উপজেলা জামায়াতের কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা যুব বিভাগের সভাপতি মাজেদুর রহমান লিটনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন যুব বিভাগের চুয়াডাঙ্গা জেলা সভাপতি নুর মোহাম্মদ হুসাইন চৌধুরী টিপু।

সমাবেশে প্রধান আলোচক ছিলেন জেলা জামায়াতের আইনবিষয়ক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান দারুস সালাম। এতে বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ সাখাওয়াত হোসেন ও উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আবু বক্কর সিদ্দিক। উপজেলা যুব বিভাগের সেক্রেটারি জাহিদুল ইসলামের পরিচালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব বিভাগের সহসভাপতি অধ্যক্ষ আব্দুল মোতালেব, প্রচার সম্পাদক আশিকুর রহমান, সোশ্যাল মিডিয়া সম্পাদক জিহাদ হোসেন, উপজেলা যুবনেতা আব্দুল মোতালেব, পৌর সভাপতি আরিফুল ইসলাম জোয়ারদার, যুবনেতা মোমিন উদ্দীন, ওমর আলী, আহাদ আলী, আবুল কালাম আজাদ, উসমান গনি, হাসান শাহরিয়ার, মোস্তাফিজুর রহমান প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)