আলমডাঙ্গার নতিডাঙ্গায় বিষপানে যুবকের আত্মহত্যা

আপলোড তারিখঃ 2017-10-04 ইং
আলমডাঙ্গার নতিডাঙ্গায় বিষপানে যুবকের আত্মহত্যা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গার নতিডাঙ্গা গ্রামে বিষপান করে নিশিন্ধ কুমার নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত সোমবার দুপুরে বিষপান করেন নিশিন্ধ কুমার। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার নতিডাঙ্গা গ্রামের অনিল কুমার ঘোষের ছেলে এক সন্তানের জনক নিশিন্ধ কুমার ঘোষ গত সোমবার দুপুর ২টার দিকে বিষপান করেন। পরিবারের সদস্যরা বুঝতে পেরে তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান। স্থানীয় সুত্রে জানা যায়, নিশিন্ধ ঘোষের স্ত্রীর সাথে প্রায় প্রতিদিনই ঝগড়া বিবাদ হতো। ঘটনার দিনেও তার স্ত্রী তার সাথে ঝগড়া বাধেঁ। স্ত্রীর উপর ক্ষুব্ধ হয়ে নিশিন্ধ অবস্থায় বিষপান করে বলে জানান তারা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)