কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন নির্বাচন উপলক্ষে তৈয়ব সংগঠনের কর্মী সভা

আপলোড তারিখঃ 2025-01-30 ইং
কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন নির্বাচন উপলক্ষে তৈয়ব সংগঠনের কর্মী সভা ছবির ক্যাপশন:

আগামী ১৬ ফেব্রুয়ারি কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে ঘিরে জাঁকজমকপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়েছে কেরু আঙ্গিনায়। এরই মধ্যে ২৫ জানুয়ারি সাদা-মাটা পরিবেশে শেষ হয়েছে সাধারণ সভা। সভার পর থেকেই ভোটকে সামনে রেখে প্রতি সন্ধ্যায় কোনো না কোনো সংগঠনে কর্মীসভা অনুষ্ঠিত হচ্ছে।
গতকাল বুধবার সন্ধ্যায় তৈয়ব সংগঠনে অনুষ্ঠিত কর্মীসভায় বক্তব্য দেন তিনবারের নির্বাচিত সাবেক সভাপতি তৈয়ব আলী। আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, কেরুজ শ্রমিক নেতা আবুল কাশেম, ওমর ফারুক, আব্বাস আলী, রানা, মনিরুল ইসলাম ঝন্টু, জাহিদুল ইসলাম, মতিয়ার রহমান, সাইফুদ্দিন সুমন, আনিসুর রহমান, ইদ্রিস আলী, জহিরুল ইসলাম, আবু ফয়সাল, মতিউর রহমান, সোহরাব হোসেন, আসাদুল ইসলাম প্রমুখ। সভা পরিচালনা করেন ইয়াসির আরাফাত মিলন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)