মেহেরপুরে যুবদল নেতা সাহিদুলের উদ্যোগে কম্বল বিতরণ

আপলোড তারিখঃ 2025-01-30 ইং
মেহেরপুরে যুবদল নেতা সাহিদুলের উদ্যোগে কম্বল বিতরণ ছবির ক্যাপশন:

মেহেরপুর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাহিদুল ইসলামের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আলমপুর গ্রামে এই কম্বল বিতরণ করা হয়। শ্যামপুর ইউনিয়ন বিএনপির প্রবীণ নেতা আবুল কালাম ফরাজির সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমঝুপি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সামাদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মেহেরপুর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহিদুল ইসলাম।

মেহেরপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ইলিয়াস হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ধানখোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আখেরুজ্জামান, শ্যামপুর ইউনিয়ন বিএনপির নেতা তোফাজ্জল হোসেন, শ্যামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান, গাড়াডোব মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহজাহান আলী, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা ফখরুজ্জামান, শ্যামপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি রবিউল ইসলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)