আন্দুলবাড়ীয়া ইউনিয়ন জামায়াতের সদস্য সংগ্রহ অভিযান শুরু

আপলোড তারিখঃ 2025-01-29 ইং
আন্দুলবাড়ীয়া ইউনিয়ন জামায়াতের সদস্য সংগ্রহ অভিযান শুরু ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে সহযোগী সদস্য ফরম পূরণ ও সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে আন্দুলবাড়ীয়া বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় জামায়াতের নেতা-কর্মীরা এ অভিযানে অংশগ্রহণ করেন। তারা স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ করে শুভেচ্ছা বিনিময় করেন এবং সদস্য সংগ্রহের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি সাইদুল ইসলাম, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন জামায়াতের আমির অবসরপ্রাপ্ত শিক্ষক হাজী আব্দুর রহমান, সেক্রেটারি মাওলানা শরীফুল ইসলাম এবং সহকারী সেক্রেটারি মোল্লা হাসিবুল ইসলাম শান্ত। অনুষ্ঠানে নতুন সদস্য হিসেবে আব্দুল ওয়াদুদ ও আবু সাঈদসহ আরও অনেকে যুক্ত হন। উপস্থিত নেতারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার আশাবাদ ব্যক্ত করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)