গাংনীতে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপলোড তারিখঃ 2017-10-04 ইং
গাংনীতে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরের গাংনীতে প্রিয়া খাতুন (১০) নামের চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা ভাই-বোনের মধ্যে মান অভিমান থেকে এ মর্মাহত ঘটনা ঘটে থাকতে পারে। গত সোমবার রাত ১১টার দিকে উপজেলার বালিয়াঘাট এলাকার ভোলারদাড় গ্রামের নিজ বাড়ি থেকে ঝুলস্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। প্রিয়া খাতুন ভোলারদাড় গ্রামের মৃত মজিরুদ্দীনের মেয়ে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, প্রিয়া খাতুন তার ভাইয়ের উপর অভিমান করে গলায় রশি বেঁধে আত্মহত্যা করতে পারে। প্রিয়া খাতুনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তবে এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)