দর্শনায় মহিলা মাদ্রাসার ছাত্রীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আপলোড তারিখঃ 2025-01-29 ইং
দর্শনায় মহিলা মাদ্রাসার ছাত্রীদের মাঝে শীতবস্ত্র বিতরণ ছবির ক্যাপশন:

দর্শনা আর্দশ হাফিজিয়া মহিলা মাদ্রসা ও লিল্লাহ বোডিংয়ের ছাত্রীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। গত সোমবার সকাল ১০টায় ব্যক্তি উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করেন দর্শনা পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বুলেট। এসময় আর্দশ হাফিজিয়া মহিলা মাদ্রসা ও লিল্লাহ বোর্ডিংয়ের জন্য ২০টি কম্বল বুঝে নেন দর্শনা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ইকরামুল হক পিপুল। এসময় উপস্থিত ছিলেন দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আওয়াল হোসেন ও দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসিফ হাসান। এছাড়াও হাবিবুর রহমান বুলেট দর্শনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রামনগর প্রতিবন্ধী বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)