গাংনীতে অসংক্রামক রোগ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2025-01-29 ইং
গাংনীতে অসংক্রামক রোগ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনীতে অসংক্রামক রোগ প্রতিরোধে শরীরচর্চা ও কায়িক পরিশ্রম নিশ্চিতে খেলার মাঠ, পার্ক ও উন্মুক্ত স্থানের বাজেট বরাদ্দ বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মানব উন্নয়ন কেন্দ্রের (মউক) আয়োজনে সেন্টার ফর ল অ্যান্ড পলিসি অ্যাফেয়ার্সের সহযোগিতায় গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে গাংনী পৌরসভার সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মউকের নির্বাহী প্রধান আসাদুজ্জামান সেলিম। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতম সাহা। প্রোগ্রাম ম্যানেজার ফাহিমা খাতুনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল।
এসময় গাংনী উপজেলা শিক্ষা অফিসার নাছির উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন অফিসার আসাদুজ্জামান, উপজেলা সমাজসেবা অফিসার আরশাদ আলী, উপজেলা প্রকৌশলী ফয়সাল আহমেদ, গাংনী পৌরসভার প্রকৌশলী শামীম হোসেন, পৌরসভার সাবেক কমিশনার শাহিদুল ইসলাম, সাবেক কমিশনার এনামুল হক, গোলাম আম্বিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)