ঝিনাইদহে চুরি হওয়া ৩৬৩টি মোবাইল উদ্ধার

আপলোড তারিখঃ 2025-01-29 ইং
ঝিনাইদহে চুরি হওয়া ৩৬৩টি মোবাইল উদ্ধার ছবির ক্যাপশন:

ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ২০২৪ সালে ৩৬৩টি চুরি হওয়া মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে পৌঁছে দিয়েছে। এসময় তারা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রতারণা ও হ্যাকিং চক্রের একাধিক সদস্যকে গ্রেপ্তার ও ক্লুলেস হত্যার রহস্য উদ্ধার করেছে। ঝিনাইদহ পুলিশ সুপারের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

তথ্যমতে, ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল বিকাশ ও নগদ প্রতারণার ৮২টি জিডির বিপরীতে ১৮ লাখ ৪২ হাজার টাকা উদ্ধার করে গ্রাহকদের কাছে ফেরত দিয়েছে। এছাড়া অনলাইন যোগাযোগ মাধ্যম ফেসবুকের ৭১টি অভিযোগ নিষ্পত্তি করেছে। মোবাইল ফোনে ১৩টি হুমকি সংক্রান্ত মামলা নিষ্পত্তিসহ ৫৬টি অভিযোগের ভিকটিম উদ্ধার করেছে। আটক করেছেন কথিত ৩ জীনের বাদশাকে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে মূর্তি।

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের কর্মকর্তা খালিদ হাসান জানান, তারা ইজিবাইক ছিনতাই চক্রের দুজনকে ইজিবাইকসহ গ্রেপ্তার করেছে। অন্যদিকে ঝিনাইদহের ৬ উপজেলার ৬ হাজার ৮৫২ জনকে তথ্য প্রযুক্তিগত সহায়তা করা হয়েছে। তিনি বলেন, একটি প্রতারক চক্র বিকাশ, রকেট, নগদ ও উপায় এর মাধ্যমে বয়স্কভাতা, বিধবা ভাতা, ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির টাকা কাস্টমার কেয়ারের লোক পরিচয় দিয়ে ওটিপি হ্যাকিং করে অর্থ আত্মসাৎ করছিল। এমন এক চক্রের সদস্যদের গেপ্তার করে তাদের কাছ থেকে ৬টি মোবাইল ফোন ও ১০টি সিম উদ্ধার করা হয়। ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত এখালাছুর রহমান জানান, পুলিশ সুপারের নির্দেশনায় তারা তথ্যপ্রযুক্তির অপরাধীদের ধরতে পারছেন। তাদের এই দক্ষতা সাইবার ক্রাইম দমনে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে বলেও তিনি দাবি করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)