চুয়াডাঙ্গায় ছাত্রশিবিরের প্রকাশনা উৎসবের উদ্বোধনকালে রুহুল আমিন

আপলোড তারিখঃ 2025-01-29 ইং
চুয়াডাঙ্গায় ছাত্রশিবিরের প্রকাশনা উৎসবের উদ্বোধনকালে রুহুল আমিন ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে দুই দিনব্যাপী প্রকাশনা উৎসব শুরু হয়েছে। গতকার মঙ্গলবার সকালে সরকারি কলেজের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এই উৎসবের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির রুহুল আমিন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘ছাত্রশিবির সবসময় নতুন কিছু করার প্রয়াস রাখে। তাদের প্রকাশনাগুলো পথহারা যুব সমাজ ও জ্ঞানপিপাসুদের জন্য বিশেষভাবে উপযোগী। এ আয়োজনের সফলতা কামনা করছি।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল, চুয়াডাঙ্গা পৌর শাখার আমির হাসিবুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সভাপতি সাগর আহমেদ, সাবেক সভাপতি মহসিন এমদাদুল্লাহ জামেন এবং হুমায়ুন কবীর। এছাড়াও জেলা সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম, শহর সভাপতি আবু রায়হান, সরকারি কলেজ সভাপতি পারভেজ আলম ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উৎসবের প্রথম দিনেই প্রাঙ্গণজুড়ে তরুণদের ব্যাপক উপস্থিতি ছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)