দর্শনা প্রেসক্লাবের পত্রিকা বিক্রয় প্রতিনিধিদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

আপলোড তারিখঃ 2025-01-26 ইং
দর্শনা প্রেসক্লাবের পত্রিকা বিক্রয় প্রতিনিধিদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ছবির ক্যাপশন:

দর্শনা প্রেসক্লাবে পত্রিকা বিক্রয় প্রতিনিধিদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক ও সাবেক সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বুলেট। গতকাল শনিবার সন্ধ্যায় দর্শনার সকল পত্রিকার বিক্রয় প্রতিনিধি ও প্রেসক্লাবের অফিস সহকারীকে দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট নিজ হাতে কম্বল তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, সাধারণ সম্পাদক ওসমান আলী, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হানিফ মন্ডল, সহ-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, সাব্বির আলীম, সাবেক সভাপতি আওয়াল হোসেন, চঞ্চল মেহমুদ, ওয়াসিম রয়েল, প্রমুখ।

এই নিয়ে তিনি দর্শনা পৌরসভাধীন পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামনগর প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ৩৫০টি কম্বল বিতরণ করলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)