‘বাপসা’ চুয়াডাঙ্গা জেলা শাখার কমিটি গঠন

আপলোড তারিখঃ 2025-01-26 ইং
‘বাপসা’ চুয়াডাঙ্গা জেলা শাখার কমিটি গঠন ছবির ক্যাপশন:

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি (বাপসা) চুয়াডাঙ্গা জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদের হলরুমে মতবিনিময় সভা শেষে প্রস্তাবনার ভিত্তিতে এই কমিটি গঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাপসা চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক কমিটির আহ্বায়ক জিয়াউর রহমান। পরে জেলার উপস্থিত ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের প্রস্তাবনার ভিত্তিতে কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জিয়াউর রহমান। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আসাবুল হক মাছুদ। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জীবননগর উপজেলার কে ডি কে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নাঈম উদ্দীন। নতুন কমিটির মাধ্যমে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের অধিকার ও সেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন উপস্থিত সদস্যরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)