মুজিবনগরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2017-10-03 ইং
মুজিবনগরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
মুজিবনগর অফিস: মহিষনগর অনন্তক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ। নৌকা বাইচ অনুষ্ঠানে মুজিবনগর ডিগ্রী কলেজের সহ অধ্যাপক বাকের আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল। বিশেষ অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু। আরো উপস্থিত ছিলেন দারিয়াপুর ইউপি সদস্য আব্দুল হান্নানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।  তথ্য প্রযুক্তির ভিড়ে হারিয়ে যেতে বসা গ্রামীণ খেলাধুলা। এখন আর তেমন একটা দেখা যায় না। তরুণদের কাছে পরিচিতি করার জন্য হারিয়ে যেতে বসা নৌকা বাইচ প্রতিযোগিতা হয়ে গেল মেহেরপুরের ভৈরব নদীতে। সকলেই মেতে উঠেছিল এ উৎসবে। আর অংশ নেয়া নতুন প্রজন্মের দাবি খেলাটি টিকিয়ে রাখার। এক সময় মেহেরপুরের বিভিন্ন নদীতে নিয়মিতই আয়োজন করা হত নৌকা বাইচ প্রতিযোগীতা। জেলা ছাড়াও পার্শবর্তী দেশ ভারতেও অংশ নিতো এখানকার খেলোয়াড়রা। অনেকে পুরষ্কার জিতে এনেছেন সেখান থেকে। আধুনিক তথ্য প্রযুক্তির যুগ এবং নদীগুলো শুকিয়ে যাওয়ার কারণে হারিয়ে যেতে বসেছিল এ ঐতিহ্যবাহী খেলাটি। বর্তমান সরকার ভৈরব নদী খননের ফলে সুযোগ আসে এ খেলার আয়োজনের। তরুণ প্রজন্মের কাছে খেলাটি পরিচিত করার লক্ষ্যে গত বছরের ন্যায় এ বছরও মেহেরপুরের মহিষনগর গ্রামের ভৈরব নদীতে অনুষ্ঠিত হল নৌকা বাইচ প্রতিযোগীতা। জেলার ১৪ টি দল প্রতিযোগীতায় অংশ নেয়। খেলাটি দেখতে হাজার হাজার দর্শক ভিড় জমিয়েছিল নদীর দু’পাড়ে। অনেকেই কাজ ফেলে ছুটে আসেন খেলাটি উপভোগ করতে। আর তরুণরা খেলাটির সাথে পরিচিত হতে পেরে খুশি। প্রতি বছর এ ধরনের খেলার আয়োজনের দাবি তাদের। আয়োজক কমিটির নের্তৃবৃন্দরা জানান, তরুন প্রজন্মের কাছে খেলাটি পরিচিত করার জন্য তারা এ ধরনের আয়োজন করেছে। দর্শকদের চাওয়া পাওয়া থেকেই প্রতি বছর বড় পরিসরে এ প্রতিযোগিতা আয়োজনের আশ্বাস দিলেন তারা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। খেলায় প্রথম পুরুস্কার একটি ২৫ কেজি ওজনের বড় খাসি ছাগল, দ্বিতীয় পুরুস্কার একটি ১৮ কেজি ওজনের ছোট খাসি ছাগল, তৃতীয় পুরুস্কার একটি ১৩ কেজি ওজনের খাসি ছাগল। নৌকা বাইচ খেলায় প্রথম হয়েছে মুজিবনগর উপজেলার মহিষনগর গ্রামের প্রফেসর আবুল হোসেনের দল, দ্বিতীয় হয়েছে গৌরিনগরের জানারুলের দল, তৃতীয় হয়েছে বিশ্বনাথপুর উত্তরপাড়ার আজাহারুলের দল। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন নাজির হোসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)