আন্দুলবাড়ীয়ায় ওয়ার্ড জামায়াতের কর্মী সভা

আপলোড তারিখঃ 2025-01-25 ইং
আন্দুলবাড়ীয়ায় ওয়ার্ড জামায়াতের কর্মী সভা ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার এশার নামাজের পর ইউনিয়ন জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ২ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির ডা. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠি কর্মী সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন উপজেলা উলামা পরিষদের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আইসিটি ও প্রচার সম্পাদক হারুন অর রশীদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইউনিয়ন জামায়াতের আমির ও অবসরপ্রাপ্ত শিক্ষক হাজী আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম, নেতা মাওলানা সাইফুজ্জামান এবং মোল্লা মো. মোতাহারুল ইসলাম চঞ্চল। এসময় উপস্থিত ছিলেন সাবেক সেক্রেটারি হাজী আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি মোল্লা হাসিবুল ইসলাম শান্ত, ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মনিরুজ্জামান মনি, অফিস সম্পাদক বিপুল হোসেন, প্রচার সম্পাদক ফরহাদ হোসেন ডাকু, আব্দুল মমিন, কাজী শিলন আহম্মেদসহ সর্বস্তরের নেতা-কর্মী। সভা সঞ্চালনা করেন ২ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির ডা. মো. রফিকুল ইসলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)