দামুড়হুদায় জাতীয় নাগরিক কমিটির পক্ষে কম্বল বিতরণ

আপলোড তারিখঃ 2025-01-24 ইং
দামুড়হুদায় জাতীয় নাগরিক কমিটির পক্ষে কম্বল বিতরণ ছবির ক্যাপশন:

দামুড়হুদায় জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিদের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দামুড়হুদায় স্টেডিয়ামের শহিদ মিনারে কম্বল বিতরণ করেছে জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিরা। এসময় তারা বলেন, কোনোরূপ ভাগ-বাটোয়ারা না করেই যে নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে মানুষের মাঝে সহযোগিতা উপকরণ বিতরণ করা যায়, তার প্রকৃষ্ট উদাহরণ জাতীয় নাগরিক কমিটি। দেশ ও দেশের মানুষদের জন্য নিঃস্বার্থভাবে সবাইকে কাজ করার আহ্বান জানান এ সংগঠনের প্রতিনিধিরা। এসময় উপস্থিত ছিলেন খাজা আমিরুল বাশার বিপ্লব, বেবী নাজনীন ও আমির হোসেন সমীর।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)