চুয়াডাঙ্গায় ১০০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

আপলোড তারিখঃ 2025-01-24 ইং
চুয়াডাঙ্গায় ১০০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এসময় মিঠু মিয়া (৩২) নামের এক যুবককে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টা ১৫ মিনিটে দামুড়হুদা উপজেলার লোকনাথপুর এলাকায় অভিযান চালিয়ে এসব ফেনসিডিলসহ মিঠু মিয়াকে আটক করা হয়। তিনি মেহেরপুরের দক্ষিণ শালিকা গ্রামের হায়াত আলীর ছেলে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার নির্দেশনায় জেলার সকল থানায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যহত রয়েছে। তারই অংশ হিসেবে গতকাল রাতে দামুুড়হুদায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই মুহিদ হাসান, এএসআই মো. মামুনুর রহমান ও এএসআই রজিবুল হক।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ আরও জানায়, গতকালই আটককৃত মিঠু মিয়ার বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এবং আগামীতে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান আরও জোরদার করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)