মেহেরপুরে আইসিটি বিষয়ক যুব সমাবেশ ও তারুণ্য উৎসব

আপলোড তারিখঃ 2025-01-23 ইং
মেহেরপুরে আইসিটি বিষয়ক যুব সমাবেশ ও তারুণ্য উৎসব ছবির ক্যাপশন:

‘পৃথিবী বদলাই তারুণ্যের নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে’ প্রতিপাদ্যে মেহেরপুরের উন্নয়ন সংক্রান্ত সৃজনশীল কাজে (ফ্রিল্যান্সিং) আইসিটি বিষয়ক যুব সমাবেশ ও তারুণ্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে যুব উন্নয়নের আয়োজনে মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসির হলরুমে এই আয়োজন করা হয়।

পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে দিনের কার্যক্রম পরিচালনা করেন যুব সমাবেশ ও তারুণ্য উৎসব অনুষ্ঠানে যুব উন্নয়নের সহকারী প্রশিক্ষক আমিনুল ইসলাম সাগর। মেহেরপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এস এম ওবায়দুল বাসারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন মেহেরপুর জেলা আইসিটি অফিসার সুব্রত কুমার বিশ্বাস।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার পিপিএম মাকসুদা আখতার খানম ও মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র অধ্যক্ষ মো. আরিফ হোসেন তালুকদার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাসেল আহমেদ, মুন্সী জাহাঙ্গীর জিন্নাত, রাব্বি, হারেজ উদ্দিন ও ফাহাদ সামিহা লিমা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)