মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে গ্রিন স্কুল ক্যাম্পেইনের উদ্বোধন

আপলোড তারিখঃ 2025-01-23 ইং
মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে গ্রিন স্কুল ক্যাম্পেইনের উদ্বোধন ছবির ক্যাপশন:

তারুণ্যের উৎসব উপলক্ষে মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে গ্রিন স্কুল ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকালে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষের চারা রোপণ করে গ্রিন স্কুল ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খায়রুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রিন স্কুল ক্যাম্পেইন উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গুলশানারা, ডা. কামরুন নাহার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, সহকারী প্রধান শিক্ষক হাফিজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)