মেহেরপুরে পুষ্টি, ব্রেস্ট ক্যানসার প্রতিরোধ বিষয়ক সেমিনার ও ক্যাম্পেইন

আপলোড তারিখঃ 2025-01-23 ইং
মেহেরপুরে পুষ্টি, ব্রেস্ট ক্যানসার প্রতিরোধ বিষয়ক সেমিনার ও ক্যাম্পেইন ছবির ক্যাপশন:

মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে তারুণ্যের উৎসব উপলক্ষে উপজেলা পর্যায়ে কিশোর কিশোরীদের পুষ্টি, ব্রেস্ট ক্যানসার প্রতিরোধ বিষয়ক সেমিনার ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে এই সেমিনার ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গুলশানারার সভাপতিত্বে সেমিনার ও ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুল ইসলাম। এতে মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের মেডিকেল অফিসার ডা. কামরুন নাহার। বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, সহকারী প্রধান শিক্ষক হাফিজ উদ্দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি শোভনুজ্জামান, শিলা প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)