আলমডাঙ্গায় হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৭

আপলোড তারিখঃ 2025-01-23 ইং
আলমডাঙ্গায় হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৭ ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার ২ জন, দস্যুতা মামলার ১ জনসহ মোট ৭ জন আসামি গ্রেপ্তার হয়েছে। গতকালই গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়। এরমধ্যে আলমডাঙ্গার এলেম শাঁ-এর ছেলে মো. গিয়াস উদ্দীন (৬০) এবং তার ছেলে মো. পলাশকে (৩০) হত্যা মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়। এছাড়াও গোবিন্দপুর মন্ডলপাড়া এলাকার মৃত আইজ উদ্দিনের ছেলে সাহাবুল হক সাবুকে (৫২) দস্যুতা মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়। গতকাল আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদুর রহমন এ তথ্য নিশ্চিত করেন।

থানা সূত্র জানায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদার রহমানর সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানার বিভিন্ন এলাকায় গ্রেপ্তারি পরোয়ানা তামিল এবং মাদক উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এসব অভিযান থেকে হত্যা মামলার ২ জন, দস্যুতা মামলার ১ জনসহ মোট ৭ জন আসামি গ্রেপ্তার হন। গ্রেপ্তারকৃতদের গতকালই আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)