দর্শনায় ফেনসিডিল ভর্তি পিকআপসহ যুবক গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2025-01-23 ইং
দর্শনায় ফেনসিডিল ভর্তি পিকআপসহ যুবক গ্রেপ্তার ছবির ক্যাপশন:

দর্শনা থানা-পুলিশ অভিযান চালিয়ে ফেনসিডিল ভর্তি পিকআপসহ এক যুবককে গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুর গ্রামের পশ্চিম পাড়ার মাঠ থেকে দর্শনা পৌর এলাকার আজমপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে সজিবকে (২৪) ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়। জানা গেছে, হিজলগাড়ী ক্যাম্প পুলিশের এসআই সগীর হোসেন গোপন সংবাদ পেয়ে নেহালপুর পশ্চিম পাড়ার ফাঁকা মাঠে পাকা সড়কের ওপর সন্দেহভাজন পিকআপ তল্লাশি করে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ সজিবকে গেপ্তার করেন। এ ঘটনায় দর্শনা থানায় একটি মামলা হয়েছে বলে থানার অফিসার ইনর্চাজ শহীদ তীতুমির জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)