তারুণ্যের উৎসব উপলক্ষে জীবননগরে ক্রীড়া সামগ্রী বিতরণ

আপলোড তারিখঃ 2025-01-23 ইং
তারুণ্যের উৎসব উপলক্ষে জীবননগরে ক্রীড়া সামগ্রী বিতরণ ছবির ক্যাপশন:

তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে জীবননগরে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব’ স্লোগানে জীবননগর উপজেলার উথলী বাজার মাঠে এই ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও ক্রীড়া সংগঠক আবুল কালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল আমীন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার জাকির উদ্দিন মোড়ল, উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার প্রমুখ। এদিকে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)