বিয়ে না দেয়ার শর্তে উভয় পক্ষের মুচলেকায় রক্ষা

আপলোড তারিখঃ 2017-10-03 ইং
বিয়ে না দেয়ার শর্তে উভয় পক্ষের মুচলেকায় রক্ষা ছবির ক্যাপশন:
স্কুলছাত্রীর বাল্যবিয়ে ভেস্তে দিলেন ম্যাজিস্ট্রেট নিজস্ব প্রতিবেদক: ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভেস্তে গেলো বাল্যবিয়ের আয়োজন। উভয় পক্ষের লোকজন বিয়ে না দেওয়ার শর্তে মুচলেকা দিয়ে অবশেষে রক্ষা পেয়েছে। ঘটনাটি ঘটেছে গত রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গা সাদেক আলী মল্লিক পাড়ায়। জানা যায়, চুয়াডাঙ্গা সাদেক আলী মল্লিকপাড়ার মৃত সহিদুল ইসলাম বাবলুর মেয়ে ঝিনুক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ঐশী খাতুনের (১৬) সাথে মাদরীপুর জেলার কালকিনি থানার গোপালপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে ফয়সালের (২৫) সাথে রবিবার বিকালে মেয়ের বাড়িতে বিয়ের আয়োজন করা হয়। এদিকে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) সুচিত্র রঞ্জন দাস পুলিশ ফোর্সসহ বিয়ে বাড়িতে উপস্থিত হন। এ সময় পারিবারিক আয়োজনে নাবালিকা মেয়ে ঝিনুক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ঐশী খাতুনের বিয়ে দেওয়ার বিষয়টি বেরিয়ে আসে। সেখানে বিয়ের পুরো প্রস্তুতি নেওয়া হয়েছিলো বলে জানা যায়। এসময় বিয়ে করতে আসা ছেলেকে পাওয়া না গেলেও, তার পক্ষের লোকজন উপস্থিত ছিলো। বাড়িতে উপস্থিত লোকজনের বিষয়ে জানতে চাইলে কনের মা বলেন, তার মেয়েকে বিয়ের উদ্যেশ্যে ছেলে পক্ষ দেখতে এসেছে। তবে তার মেয়েকে এখন বিয়ে দেবেন না বলেও জানান তিনি। উভয় পক্ষের কথা শোনার পর এনডিসি সুচিত্র রঞ্জন দাস পুনরায় নাবালিকা মেয়েকে বিয়ে না দেওয়ার শর্তে মেয়ের মা ও দু’ভাইসহ বর পক্ষের কয়েকজনের মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেন। একইসাথে ওই ছাত্রীকে পূণরায় বিদ্যালয়ে ভর্তি করাতে বলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)