চুয়াডাঙ্গা প্রেসক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

আপলোড তারিখঃ 2025-01-22 ইং
চুয়াডাঙ্গা প্রেসক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা প্রেসক্লাবের উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় প্রেসক্লাব মিলনায়তনে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র তুলে দেন চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আশিস মোমতাজ।
প্রেসক্লাবের সদস্য হুসাইন মালিকের পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাব সদস্য এম এম আলাউদ্দিন, মিজানুল হক মিজান, রফিকুল ইসলাম, শাহ আলম সনি, এম এ মামুন, রিফাত রহমান, মফিজুর রহমান জোয়ার্দ্দার, আবুল হাশেম এবং আতিয়ার রহমান। এসময় চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহযোগিতায় প্রায় দেড় শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)