আলমডাঙ্গায় জনপ্রতিনিধিদের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা

আপলোড তারিখঃ 2017-10-03 ইং
আলমডাঙ্গায় জনপ্রতিনিধিদের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানার উদ্যোগে নাগদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জের কক্ষে ওসি আকরাম হোসেনের সভাপতিত্বে এবং ওসি (তদন্ত) লুৎফুল কবীরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নাগদাহ ইউপি চেয়ারম্যান দারুস সালাম, ১ নং ওয়ার্ড সদস্য খাইরুল ইসলাম, ২ নং ওয়ার্ড সদস্য ফজলুর রহমান, ৪ নং ওয়ার্ড সদস্য শাহিনুর রহমান, ৫ নং ওয়ার্ড সদস্য মিশর আলী, ৬ নং ওয়ার্ড সদস্য লিটন আলী, ৭ নং ওয়ার্ড সদস্য রুবেল আহমেদ, ৮ নং ওয়ার্ড সদস্য মতিয়ার হোসেন ডালিম, ৯ নং ওয়ার্ড সদস্য আয়ুব আলী ও সামসুদ্দিন। এ সময় থানা অফিসার ইনচার্জ আকরাম হোসেন বলেন, আপনারা আপনাদের এলাকার আইন শৃঙ্খলা রক্ষায় আমাকে সার্বিকভাবে সহায়তা করবেন। যে কোন সমস্যা মোকাবেলায় আমি আপনাদের পাশে থাকব। এসময় স্ব স্ব ওয়ার্ডের মেম্বারদের আইন শৃঙ্খলা রক্ষা ও এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব দেওয়া হয়। এসময় আরও উপস্থিত ছিলেন থানা সেকেন্ড অফিসার এসআই জিয়াউর রহমান, প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মন্টু।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)