ছবির ক্যাপশন:
ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে মেহেরপুর শহরের কাথুলী সড়কে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কাদেরের সভাপতিত্বে সমেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মেহেরপুর সদর থানার সভাপতি মাওলানা সালাউদ্দিন, বাংলাদেশ মুজাহিদ কমিটি মেহেরপুর জেলা শাখার সভাপতি মাওলানা হাসানুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার সিনিয়র সহসভাপতি মাওলানা খাদিমুল ইসলাম, গাংনী থানার সভাপতি মোস্তাফিজুর রহমান সেণ্টু প্রমুখ।
