আলমডাঙ্গায় ফার্নিচার শ্রমিক ইউনিয়নের নির্বাচনী প্রস্তুতি সভা

আপলোড তারিখঃ 2025-01-21 ইং
আলমডাঙ্গায় ফার্নিচার শ্রমিক ইউনিয়নের নির্বাচনী প্রস্তুতি সভা ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলা ফার্নিচার শ্রমিক ইউনিয়ন সমিতির আয়োজনে ত্রিবার্ষিক নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে কাঠের মিলে এই নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় আলমডাঙ্গা উপজেলা ফার্নিচার শ্রমিক ইউনিয়ন সমিতির সভাপতি সোহরাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া শ্রম অধিদপ্তরের কর্মকর্তা আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ডালিম হোসেন ও সংগঠনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
আলমডাঙ্গা ফার্নিচার শ্রমিক ইউনিয়নের সহসভাপতি কামাল উদ্দিনের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন একলাস উদ্দিন, আলিম হোসেন, খাইরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মুকুল হোসেন, ফরজ আহম্মেদ, তারেক রহমান প্রমুখ।
আলমডাঙ্গা ফার্নিচার শ্রমিক ইউনিয়ন সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে উপলক্ষে ডালিম হোসেনকে উপদেষ্টা ও আমিরুল ইসলাম এবং পিনু মিঞাকে নিয়ে তিন সদস্য বিশিষ্ট নির্বাচনী কমিটি গঠন করা হয়েছে। আগামী ২২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বাকী তফসিল নির্বাচন কমিটি নির্দিষ্ট সময়ে ঘোষণা করবেন বলে জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)