দামুড়হুদায় ২৪ বোতল ফেনসিলিডসহ যুবক আটক

আপলোড তারিখঃ 2025-01-20 ইং
দামুড়হুদায় ২৪ বোতল ফেনসিলিডসহ যুবক আটক ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৪ বোতল ফেনসিডিলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে। গতকাল রোববার রাত ৮টার দিকে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের এসআই মুহিত হাসান, এএসআই মামুনুর রহমান ও এএসআই আবু আল ইমরান সঙ্গী ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানাধীন পীরপুরকুল্লা গ্রামের খালপাড়ায় অভিযান চালায়। অভিযানে সবদুল আলীর ছেলে শাহীন আলমকে (২১) তার বাড়ি থেকে আটক করা হয়। এসময় ২৪ বোতল ফেনসিলিড উদ্ধার হয়। এ ঘটনায় শাহীন আলমের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়েরসহ উদ্ধারকৃত মালামাল জমা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)