ছবির ক্যাপশন:
‘কৃষিতে সমৃদ্ধি, কৃষিতে উন্নতি, কৃষক বাঁচলে দেশ বাঁচবে, যে দেশের শতকরা ৮০ ভাগ কৃষক’ স্লোগানে জীবননগর উপজেলার ব্র্যাক এজেন্ট ব্যাংকিং আন্দুলবাড়ীয়া আউটলেট শাখার উদ্যোগে আই ফার্মার কৃষি প্রশিক্ষণ গ্রাহকদের আর্থিক সচেতনতা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার যোহর নামাজের পর আন্দুলবাড়ীয়া বাজারের মেসার্স সরকার প্লাজায় দ্বিতীয় তলায় অবস্থিত আন্দুলবাড়ীয়া আউটলেট শাখায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া আউটলেট শাখার এজেন্ট আবু সামা বাবুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন আই ফার্মার লিমিটেডের যশোর শাখার রিজোনাল ম্যানেজার আসাদুজ্জামান আসাদ।
বিশেষ অতিথি ছিলেন ব্র্যাক এজেন্ট ব্যাংকিং ঝিনাইদহ শাখার ম্যানেজার ও টিম লিডার বিণয় চন্দ্র রায়, অফিসার মাহফুজুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম, জীবননগর উপজেলা জামায়াতের সেক্রেটারি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান ও উপ-সহকারী কৃষি অফিসার সামিউল ইসলাম। অনুষ্ঠান উপস্থাপনা করেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন।
