জীবননগর হাসাদাহে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আপলোড তারিখঃ 2025-01-20 ইং
জীবননগর হাসাদাহে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বিকেল চারটার দিকে হাসাদাহ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদল এবং জীবননগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান রানার উদ্যোগে ১৮০টি গরিব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইয়াকুব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজলো যুবদলের আহ্বায়ক ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দীন মঈন। বিশেষ অতিথি ছিলেন হাসাদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল্লাহ আল-মামুন, সহসভাপতি শফিকুল আলম লিটন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, হাসাদাহ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মামুনুর রশীদ মামুন, সদস্যসচিব শামীম শেখ, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সিরাজ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন হাসাদাহ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামছুল আলম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)