ঝিনাইদহে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ

আপলোড তারিখঃ 2025-01-20 ইং
ঝিনাইদহে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ছবির ক্যাপশন:

ঝিনাইদহে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকালে জিয়া মঞ্চ ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে এই লিফলেট বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদের নেতৃত্বে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে লিফলেট বিতরণ শুরু করা হয়। সেখান থেকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারীদের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়। ৩১ দফার এই লিফলেটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে জনগণের জন্য জবাবদিহিমূলক সরকার গঠন, সংবিধান সংস্কার, কৃষকের পণ্য উৎপাদন ও বিপণনে সুরক্ষা দিয়ে ন্যায্যমূল্য নিশ্চিত করাসহ নানা অঙ্গীকার করা হয়েছে। লিফলেট বিতরণের সময় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ ইকবাল মাখন, সহ-দপ্তর সম্পাদক সাকিব আহম্মেদ বাপ্পী, মিঠুসহ জিয়া মঞ্চের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)