মেহেরপুরে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন

আপলোড তারিখঃ 2025-01-20 ইং
মেহেরপুরে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন ছবির ক্যাপশন:

তারুণ্যের উৎসব উপলক্ষে মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে মেহেরপুর সদর উপজেলা পর্যায়ে এই ভলিবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রনি আলম নূর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন। সহকারী কমিশনার (ভূমি) গাজী মূয়ীদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় ভলিবল দলের সাবেক অধিনায়ক আফজাল হোসেন, আতাউর রহমান, শরীর চর্চা শিক্ষক শরিফুজ্জামান, রবিউল ইসলাম, আয়োব হোসেন প্রমুখ। টুর্নামেন্টে সদর উপজেলা চারটি দল অংশগ্রহণ করছে। দলগুলো হলো পিরোজপুর ইউনিয়ন,বাড়াদি ইউনিয়, আমঝুপি ইউনিয়ন এবং বুড়িপোতা ইউনিয়ন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)