হারদী ইউনিয়ন কৃষক দলের সমাবেশ

আপলোড তারিখঃ 2025-01-20 ইং
হারদী ইউনিয়ন কৃষক দলের সমাবেশ ছবির ক্যাপশন:

আলমডাঙ্গার হারদী ইউনিয়ন কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে হারদী মীর সামছদ্দীন আহম্মেদ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান বক্তা ছিলেন জেলা কৃষক দলের আহ্বায়ক মোকারম হোসেন। সমাবেশের উদ্বোধন করেন জেলা কৃষক দলের সদস্যসচিব তবারক হোসেন। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রোকন, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন জোয়ার্দ্দার, যুগ্ম আহ্বায়ক বিলু ও আলমডাঙ্গা উপজেলা কৃষক দলের আহ্বায়ক জামাল সাদিক পিণ্টু।

আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন আলমডাঙ্গা উপজেলা কৃষক দলের সহসভাপতি শফিকুল ইসলাম সেণ্টু, উপজেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ আলাউদ্দিন, কৃষক দলের সদস্যসচিব ডা. ইদ্রিসুর রহমান, কুমারী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সিদ্দিক মাস্টার, গাংনী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি সেলিম উদ্দিন, হারদী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মনির উদ্দিন, সাধারণ সম্পাদক শফিকুর রহমান, সহসভাপতি নজরুল ইসলাম নজু, সাংগঠনিক আব্দুস সাত্তার, প্রচার সম্পাদক আবু, ধর্মীয় সম্পাদক বিপুল, কৃষক দল নেতা আজাদ মালিতা, আশরাফ মালিতা, অবসরপ্রাপ্ত সেনা সদস্য কৃষক দল নেতা বাকী বিল্লাহ, আলমগীর বাদসা মন্ডল জেল, ওয়ার্ড নেতা আর্টিলারী খান, আব্দুল বারি, পল্টু মিয়া, হামিদুল ইসলাম হোসি, ইমান আলী, আলিম উদ্দিন, সাহাবদ্দীন, সোহেল, মাসুদ রানা, যুবদল গোলাম হোসেন, সোয়েব, বোরহান, হারদী ইউনিয়ন যুবদল নেতা বাবুল মিয়া, জামাল, জীম প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)