চুয়াডাঙ্গায় ১৫৫৯তম ‘পদধ্বনি’ সাহিত্য আসর অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2025-01-18 ইং
চুয়াডাঙ্গায় ১৫৫৯তম ‘পদধ্বনি’ সাহিত্য আসর অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাপ্তাহিক আসর পদধ্বনির ১৫৫৯তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সাহিত্য পরিষদের কার্যালয়ে সংগঠনের সভাপতি ইকবাল আতাহার তাজের সভাপতিত্বে এ আসর অনুষ্ঠিত হয়। মিম্মা সুলতানা মিতার সঞ্চালনায় আসরে উপস্থিত লেখক-কবিদের মধ্যে স্বরচিত লেখা পাঠ করেন গুরু কাজল মল্লিক, আব্বাস উদ্দিন, লতিফা রহমান বনলতা, সুমন মালিক, হুমায়ুন কবীর, আবু নাসিফ খলিল, মিম্মা সুলতানা মিতা এবং খালেকুজ্জামান রঞ্জু। পঠিত লেখাগুলোর ওপর আলোচনা করেন ড. মুন্সি আবু সাইফ, হামিদুল হক মুন্সী, আবু নাসিফ খলিল, কাজল মাহমুদ হোসেন এবং ইকবাল আতাহার তাজ। আসরে আরও উপস্থিত ছিলেন সরদার আলী হোসেন, অ্যাড. বজলুর রহমান, শেখ সেলিম, শাহজাহান আলী বিশ্বাস, হোসেন মোহাম্মদ ফারুক, হারুন-অর-রশিদ, শেখ পিণ্টু, মিলন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)