কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নির্বাচন ৮ ফেব্রুয়ারি

আপলোড তারিখঃ 2025-01-19 ইং
কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নির্বাচন ৮ ফেব্রুয়ারি ছবির ক্যাপশন:

দর্শনা কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় ইউনিয়নের সভাপতি ফিরোজ আহম্মেদ সবুজের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ২৫ জানুয়ারি সাধারণ সভা এবং ৮ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ বিষয়ে ভোটার তালিকা প্রণয়ন এবং চূড়ান্তকরণের বিষয়ে আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সহসভাপতি মফিজুল ইসলাম ও রেজাউল ইসলাম, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক সালাউদ্দিন সনেট, প্রচার সম্পাদক আব্দুল কুদ্দুস, অর্থ সম্পাদক আবু সাঈদ এবং নির্বাহী সদস্যরা। গতকালের সভাটি সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত চলে এবং সর্বসম্মতিক্রমে এসব সিদ্ধান্তগুলো গৃহীত হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)