আমিরে জামায়াতের আগমন উপলক্ষে আলমডাঙ্গায় স্বাগত র‌্যালি

আপলোড তারিখঃ 2025-01-17 ইং
আমিরে জামায়াতের আগমন উপলক্ষে আলমডাঙ্গায় স্বাগত র‌্যালি ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে আলমডাঙ্গায় স্বাগত র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে আলমডাঙ্গা উপজেলা জামায়াতের উদ্যোগে এই স্বাগত র‌্যালি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা আমির প্রভাষক শফিউল আলম বকুলের নেতৃত্বে ও সেক্রেটারি মামুন রেজার পরিচালনায় র‌্যালিটি মডেল মসজিদের সামনে থেকে শুরু হয়ে হাই রোড চারতলা মোড় হয়ে কাঁচাবাজার দিয়ে আল-তাইয়েবার মোড়ে এসে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা আমির প্রভাষক শফিউল আলম বকুল বলেন, ‘আমাদের দেশের জনমানুষের প্রিয় নেতা ডা. শফিকুর রহমানের নির্দেশনামূলক আলোচনা শোনার জন্য আপনাদের সবাইকে সম্মেলনে যাওয়ার অনুরোধ রইল।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)