গাংনীতে ব্যবসায়ী পার্টনারের কাছে মারধরের শিকার ঢাকার মুসফিকুর!

আপলোড তারিখঃ 2025-01-17 ইং
গাংনীতে ব্যবসায়ী পার্টনারের কাছে মারধরের শিকার ঢাকার মুসফিকুর! ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনীতে ব্যবসার টাকা বুঝে নিতে এসে ঢাকার হাজারিবাগের এনামুল করিমের ছেলে মুসফিকুর করিম মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া মুসফিকুরের ৭০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জেলার গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের আজান গ্রামের আসমত আলীর ছেলে সেলিম রেজা, তার বাবা আসমত আলী ও সেলিমের বন্ধু একই গ্রামের রাজিব হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় মুসফিকুর করিম গাংনী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে জানা গেছে, মুসফিকুর তার বন্ধু সেলিম, তার বাবা আসমত ও সেলিমের গ্রামের বন্ধু রাজিবের সাথে গরুর ফার্ম করার জন্য ব্যবসায়ী পার্টনার হিসেবে চুক্তিবদ্ধ হয়। এরপর সেলিমদের বিভিন্ন সময় সর্বমোট ৭০ লাখ টাকা প্রদান করেন। গত ১২ অক্টোবর বিবাদীরা ভুক্তভোগীকে জানায় যে, তার মূলধনসহ লভ্যাংশ মিলে সর্বমোট ১ কোটি ২৫ লাখ টাকা প্রাপ্ত হয়েছে। পরবর্তীতে গত ২৮ ডিসেম্বর বিকেল ৪টার দিকে মুসফিকুর তার ভাই ও তার ব্যবসায়ী পার্টনাররা মিলে ঢাকা থেকে সেলিমদের বাড়িতে এসে ব্যবসার হিসাব বুঝে নিতে চাইলে সেলিমরা তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বাঁশের লাঠি, কাঠের বাটাম ও রড দিয়ে সবাইকে বেধড়ক মারধর করেন। পরে তারা চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন দৌড়ে এসে তাদের রক্ষা করে। এরপর ভুক্তভোগীরা মেহেরপুর সেনাবাহিনী ক্যাম্পে গিয়ে ঘটনাটি জানালে সেনাবাহিনী অফিসার বিবাদীদের ডেকে তাদের জিজ্ঞাসাবাদ করে। পরবর্তীতে বিবাদীরা জানায় ভুক্তভোগীর পাওনা টাকা ২৯ ডিসেম্বর বিকেল ৪টার দিকে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে পরিশোধ করবে। কিন্তু ভুক্তভোগীরা ধারণা করছে বিবাদীদের বাড়িতে পুনরায় গেলে বিবাদীরা তাদের বড় ধরনের ক্ষতি করতে পারে। তাই ভুক্তভোগী মুসফিকুর তার প্রাপ্ত টাকা আদায়ে প্রশাসনের সহযোগিতা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে বিবাদীদের সাথে কথা হলে তারা ব্যাংকের মাধ্যমে মুসফিকুরের টাকা পরিশোধ করেছেন বলে জানালেও ভুক্তভোগী মসফিকুর জানান তিনি এখনো তার প্রাপ্ত টাকা বুঝে পাননি। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসএই গাফফার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগের বিষয়টি তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)