মেহেরপুর জেলা আইনজীবী সমিতিতে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

আপলোড তারিখঃ 2025-01-17 ইং
মেহেরপুর জেলা আইনজীবী সমিতিতে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ছবির ক্যাপশন:

মেহেরপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা আইনজীবী সমিতির ভবনে এই ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক ও নির্বাচন কমিশনার অ্যাডভোকেট বিমল কুমার।
নির্বাচিত কার্যনির্বাহী পরিষদে সভাপতি হিসেবে অ্যাডভোকেট মারুফ আহম্মেদ বিজন, সহসভাপতি হিসেবে রফিকুল ইসলাম-১, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ এস এম সাইদুর রাজ্জাক, যুগ্ম সম্পাদক ইহান উদ্দিন (মনা), কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম সাহেব, লাইব্রেরি ও সাংস্কৃতিক সম্পাদক শফিউল আযম খান (বকুল) নির্বাচিত হয়েছেন। এছাড়া সিনিয়র সদস্য হিসেবে আরিফুজ্জামান এবং সদস্য হিসেবে আয়েশা সিদ্দিকা ও আ ন ম আল মামুন (অনল) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)